| khabor24ghonta |
বাঙালি হয়ে, বাংলার মাটিতে পাকিস্তানকে সমর্থন, প্রকাশ্যে যুবককে উচিৎ শিক্ষা!
রইল ভাইরাল ভিডিও
ছোটবেলা থেকে শিশুদের বোঝানো হয়ে থাকে যে খেলার মাঠ মানুষকে বাঁধে। কিন্তু বাংলাদেশের মাটিতে সম্প্রতি বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ-কে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটতে আরম্ভ করেছে, যার ফলে সেই বক্তব্য কতটা সত্যি, তা নিয়ে রীতিমতো সন্দেহ উঠতে শুরু করেছে। এইমুহূর্তে পাকিস্তান দল রয়েছে বাংলাদেশ সফরে। ৫ বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাবর আজম-রা। তার মধ্যেই অনুশীলনে তাদের দেশের অর্থাৎ পাকিস্তানের পতাকা লাগানোর জন্য তৈরি হয়েছিল বিতর্ক
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এখন পৃথিবীর মতো চাঁদেও বাস করা যাবে! চাঁদেও খোঁজ মিলেছে অক্সিজেনের। ]
এ ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন মহলে তুমুল বিতর্ক শুরু হয়। বাংলাদেশে চরম প্রতিবাদের কথা শোনা যায়। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের সদস্যরা। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তিনি তা করলেও তা নিয়ে সর্ব মহলে শোরগোল পড়ে যায়। এক সপ্তাহের মধ্যে আবার একই ঘটনা ঘটল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
IRAN: উত্তপ্ত হয়ে উঠলো ইরানবাসী !নদীর প্রাণ ফেরাতে হবে এই দাবিতে। ]
সোমবার মিরপুরের মাঠে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান। এই ম্যাচেও পাঁচ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। কিছু ম্যাচের ফলাফল বাদেও অন্য একটি বিষয় নজর কাড়লো বেশি। পাকিস্তানের জার্সি পড়ে গ্যালারিতে বসে থাকার কারণে এক বাংলাদেশি যুবক-কে হতে হল হেনস্থার শিকার।
ভিডিও ঃ
এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পাকিস্তানি জার্সি পরা এক যুবককে কিছু বাংলাদেশি সমর্থক তার শার্ট খুলে ফেলতে বাধ্য করছে। তারা শুধু জার্সি খোলেননি। তারা জার্সিটা মাটিতে ফেলে লাথি মারতে থাকে। সব মিলিয়ে ওই যুবককে জার্সি ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা। তবে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
‘ভুতুড়ে কুকুর’-এর সঙ্গে খেলছে পোষা কুকুর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ঙ্কর দৃশ্য রইল ভিডিও ]

0 Comments