Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

New India Cricket Team Captain : সোরভের বোর্ড নাম ঘোষণা করলো না। ভারতের নয়া অধিনায়কের নাম ফাঁস করেদিলেন শাস্ত্রী।

সোরভের বোর্ড নাম ঘোষণা করলো না। ভারতের নয়া অধিনায়কের নাম ফাঁস করেদিলেন শাস্ত্রী।
khabor24ghonta

রবী শাস্ত্রী ফাঁস করেদিলেন ভারতের নয়া অধিনায়কের নাম জেনে নিন।

তাহলে কে?

কয়েক ঘণ্টা আগেই ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। তাতে সিলমোহর দেন রবি শাস্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারতের টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা। তবে সৌরভ গাঙ্গুলীর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর এক সংবাদ সম্মেলনে শাস্ত্রী কথা বলছিলেন। সেখানে তিনি বলেন, ‘রোহিত খুবই দক্ষ ছেলে। এতগুলো আইপিএল জিতেছেন তিনি। সেই দলের সহ-অধিনায়ক। সে (রোহিত) সেই দায়িত্ব (অধিনায়কত্ব) পেতে প্রস্তুত। '

[ আরও পড়ুনঃ khabor24ghonta

হার্দিক পান্ডিয়ার কেরিয়ার শেষ করবে এই প্লেয়ার ]

ভারতীয় ক্রিকেট বোর্ড এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, রোহিতই যে অধিনায়ক হতে চলেছেন তা স্পষ্ট। একাধিক প্রতিবেদন অনুসারে, বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মা পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন তবে ভারত ও নিউজিল্যান্ড সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দিতে পারেন কেএল রাহুল। দীর্ঘমেয়াদে অধিনায়ক থাকবেন রোহিত। যিনি আইপিএলে অধিনায়ক হিসেবে মারাত্মক সফল। অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন তিনি।


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচও বদল হচ্ছে। রবি শাস্ত্রীর বদলে হট সিটে বসতে চলেছেন রাহুল দ্রাবিড়। 'ওয়াল' কোচ হিসেবে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিটম্যান। আফগানিস্তানের কাছে হারের পর তিনি বলেছিলেন, "ঠিক আছে (দ্রাবিড়), শুভকামনা। আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের একজন স্তম্ভ। এটা ভালো ব্যাপার যে আমি ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে পারব।"

[ আরও পড়ুনঃ khabor24ghonta

Post a Comment

0 Comments