৫৮০ বছর পরে হতে চলেছে চন্দ্রগ্রহণ , আবার হতে পারে ৬৫০ বছর পরেআগামী ১৯ নভেম্বর (শুক্রবার) হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ।কখন চন্দ্রগ্রহণ হবে?১৯ নভেম্বর (শুক্রবার) আংশিক চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। যা 560 বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিকের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানান, বেলা ১২ টা ৪৮ মিনিট থেকে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে। শেষ হবে বিকেল ৪ টে ১৭ মিনিটে। গ্রহণ চলবে তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত। যা ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে।এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিকের অধিকর্তা জানিয়েছেন, ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি শেষবার এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। আবারও এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।ভারতকে কোথায় দেখা যাবে?[ আরও পড়ুন ঃসোমবার 15ই নভেম্বর, এই শুক্ল একাদশীতে জানুন কী ঘটতে চলেছে আপনার সাথে? ]2শে নভেম্বর, মার্কিন মহাকাশ সংস্থা নাসা ঘোষণা করেছিল যে 16 নভেম্বর থেকে 19 নভেম্বর (মার্কিন সময়) এর মধ্যে রাতে একটি আংশিক গ্রহন হবে। সে সময় চাঁদ পৃথিবীর ছায়ায় আংশিক ঢেকে থাকবে কয়েক ঘণ্টা। পৃথিবীর যে প্রান্ত থেকে চাঁদ উঠবে সেখান থেকে এই গ্রহণ দেখা যাবে।তবে ভারতের খুব কম এলাকার মানুষই গ্রহণ দেখতে পারবেন। পিটিআইকে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিকের অধিকর্তা জানিয়েছেন, অসম এবং অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে গ্রহণ দেখা যাবে। তবে খুব বেশিক্ষণ দেখা যাবে না গ্রহণ।[ আরও পড়ুন ঃ
0 Comments