ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বাতিল করা হলো 150 টি ট্রেন! জেনে নিন বিস্তারিত।
'জাওয়াদ' আসছে। রেলের আগাম সতর্কতা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ে ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল করেছে। বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও।
পূর্ব রেলওয়ে অন্তত 95টি ট্রেন বাতিল করেছে। ৩ ও ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় 'জাওয়াদ' উড়িষ্যা উপকূলে আঘাত হানার আগেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে পূর্ব রেল।
একই সময়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে, আপ ডিভিশনের 26টি দূরপাল্লার ট্রেন এবং 3 এবং 4 ডিসেম্বর রেলওয়ের 22টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে হাওড়া-পুরী এক্সপ্রেস, দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এছাড়াও বাতিল করা হয়েছে, বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি, কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, চেন্নাই-হাওড়া মেল, অমরাবতী এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস, আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেস, ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের তরফে বলা হয়েছে, যে সমস্ত যাত্রীদের আগে থেকেই আসন সংরক্ষণ করা ছিল, তাঁদের ফোনে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।
দেখে নিন Link : East Cost Railway : Twiter
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Jaowad: ধেয়ে আসছে জাওয়াদ! দেখুন এখন কতটা দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ]

0 Comments