Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Smoking: অতিরিক্ত ধূমপানে ঠোঁট কালো হয়ে গেছে, গোলাপি রঙের ঠোঁট ফেরানোর এই 4 টি উপায়! জেনে নিন

 

অতিরিক্ত ধূমপানে ঠোঁট কালো হয়ে গেছে, গোলাপি রঙের ঠোঁট ফেরাতে চান, black lip, black lip remove process, khabor24ghonta, home remedy for black lip cure,
khabor24ghonta

অতিরিক্ত ধূমপানে ঠোঁট কালো হয়ে গেছে, গোলাপি রঙের ঠোঁট ফেরাতে চান? তাহলে এই 4 টি উপায় জেনে নিন।


অতিরিক্ত ধূমপান ঠোঁটের রং পরিবর্তন করে। লাল ঠোঁটে কালো আবরণ পড়ে। প্রাকৃতিক সৌন্দর্য হারালে কষ্ট পেতে হয়। কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করে ঠোঁটের স্বাভাবিক রং ফিরিয়ে আনা যায়।

চিনি ও পাতিলেবুর রস

এক চামচ চিনির মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিন। এটি ঠোঁটে লাগিয়ে দিন। কয়েক মিনিট এভাবে স্ক্রাব করুন। এরপর জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

গ্লিসারিন ও পাতিলেবু

ময়শ্চারাইজ করার জন্য গ্লিসারিন খুব উপকারী। লেবু স্বাভাবিক স্ক্রাবার। আর যখন এই দু'টি উপাদান একসঙ্গে কাজ করবে তখন ম্যাজিকের মতো কাজ করে। তাই এই প্যাকটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। গ্লিসারিন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে দিন।


বীটরুট প্যাক

বীট ঘষে তার রস লাগান ঠোঁটে। গোলাপি রং ফিরে আসবে। এছাড়া ঠোঁটের ফাটা ভাব কমাতেও সাহায্য করে বীট। তবে শুধু বীটের রস ব্যবহার না করে তার সঙ্গে পাতিলেবু মিশিয়েও ঠোঁটে মালিশ করতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। বেশ কয়েকদিন এই প্যাক লাগালে ঠৌঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

টুথব্রাশ

শুধু দাঁতের জন্য কিন্তু টুথব্রাশ নয়। আরও অনেক কাজে লাগে এটি। তার মধ্যে একটি হল ঠোঁটের যত্ন। ঠোঁটে একটু পেট্রলিয়াম জেলি লাগিয়ে ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। পাঁচ মিনিট প্রক্রিয়াটি চালিয়ে যান। এবার জল দিয়ে ধুয়ে নিয়ে ফের পেট্রলিয়াম জেলি ব্যবহার করুন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Post a Comment

0 Comments