Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

এবার নতুন নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর!ঘরে বসেই পরীক্ষা হবে প্রথম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের।

এবার নতুন নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর!ঘরে বসেই পরীক্ষা হবে প্রথম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের।
KHABOR24GHONTA

 
স্কুল শিক্ষা দপ্তর কী কী নির্দেশ জারি করলেন? জেনে নিন।

রাজ্যের বিভিন্ন স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান 18 নভেম্বর খোলা হয়েছে। স্কুলগুলির ক্ষেত্রে, শুধুমাত্র 9ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষেত্রে কোভিড নিয়মগুলি পালন করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্রথম থেকে নবম শ্রেণির পরীক্ষা কীভাবে শুরু হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। এবার এই জল্পনার অবসান ঘটাচ্ছে রাজ্যের শিক্ষা দফতর। সেলেবাস কমিটির প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য শিক্ষা দফতর।


প্রথম থেকে নবম শ্রেণির পরীক্ষা পদ্ধতি:

প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণির পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। সেখানে সিলেবাস কমিটি প্রদত্ত অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে দিয়ে চূড়ান্ত মূল্যায়নের পদ্ধতিকেঈ সিলমোহর দিয়েছে শিক্ষা দপ্তর। অর্থাৎ প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা হবে বাড়ি বসেই। কোভিড পরিস্থিতি চালু হওয়ার সময় থেকেই এই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমেই মূল্যায়নের পদ্ধতি বেছে নিয়েছে রাজ্য। সেই পথেই এবারও হাঁটতে চাইছে তারা। এই অ্যাক্টিভিটি টাস্ক ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ‌ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল গুলিকে। এছাড়াও ইতিমধ্যেই সেই প্রশ্নপত্র বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে।

[ আড়ও পড়ুন ঃ

এবার কেন্দ্র সরকারের বিরোধিতায় সরব হলেন অভিনেত্রী অর্পণা সেন!বললেন BSF ক্ষমতা বাড়ানো হলে চরম সঙ্কটে পড়বে বাংলা ]

কত নাম্বারের প্রশ্নপত্র হবে?

1. প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার জন্য প্রতিটি বিষয়ে ৩০ নাম্বারের প্রশ্নপত্র হবে।

2. তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য প্রশ্নপত্র হবে ৪০ নাম্বারের। 

3. ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হবে ৫০ নাম্বারের।

4. নবম এবং দশম শ্রেণীর মূল্যায়নের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে। এক্ষেত্রে সামনেই যেহেতু মাধ্যমিক সেক্ষেত্রে দশম শ্রেণীর শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্কুল গুলির ওপর নির্ভর করবে।

[ আড়ও পড়ুন ঃ

একাধিক প‍্যান কার্ড রয়েছে আপনার? সেক্ষেত্রে আপনার 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে! ]

Post a Comment

0 Comments