khabor24ghonta
আরেকটি নতুন জেলা আসতে চলেছে পশ্চিমবঙ্গে! জেনে নিন বিস্তারিত।
আবার নতুন জেলা পাচ্ছে রাজ্য। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসনিক সুবিধার জন্য কয়েকটি জেলাকে ভাগ করা হয়েছে। পূর্বের মতো, মেদিনীপুর জেলা, বর্ধমান জেলাকে বিভক্ত করা হয়েছিল, একটি জেলার একটি বড় অংশকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে একটি পৃথক জেলার মর্যাদা দিয়েছে। উন্নয়নের জোয়ার আনতে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নয়, ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রশাসনিক সুবিধার জন্য নতুন জেলা গঠন করা হয়েছে। এবার আরও একটি নতুন রাজ্য পেতে চলেছে পশ্চিমবঙ্গ। মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে সুন্দরবনকে আলাদা জেলা করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।
[ আরও পড়ুন ঃ
কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামে একটি প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন । উক্ত বৈঠক থেকেই সুন্দরবনকে পৃথক জেলা তৈরি করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি আগেই বাস্তবায়িত করার প্রচেষ্টা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার এই প্রক্রিয়াটি কতটা এগিয়েছে এই বিষয়টি নিয়ে মুখ্য সচিবের কাছে ব্যাখ্যা চান মুখ্যমন্ত্রী।
[ আরও পড়ুন ঃ
মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, "সুন্দরবনকে জেলা হিসেবে ঘোষণা করার বিষয়টি পাঁচ বছর ধরে পড়ে রয়েছে। আর কবে সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হবে? এই বিষয়টি তাড়াতাড়ি তো বাস্তবায়িত করা হোক। সুন্দরবনের অঞ্চল সুবিশাল। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত এক বিশাল এলাকায় সুন্দরবন রয়েছে। সুন্দরবনকে যাতে আলাদা জেলা হিসেবে গঠন করা যায় তার জন্য বহুদিন আগে থেকেই সক্রিয় হয়েছিল রাজ্য সরকার।
[ আরও পড়ুন ঃ
বাংলায় আশঙ্কা বাড়িয়ে আবার বাড়লো মৃত্যুর সংখ্যা!করোনা উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর। ]
কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়টি বাস্তবায়িত হয়নি। তাই সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে মুখ্যসচিবকে গতকাল বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার ফলে বাংলার মানুষ জন স্পষ্টতই অনুধাবন করতে পারছেন যে বাংলা খুব শীঘ্রই পেতে চলেছে আরেকটি নতুন জেলা , যা হবে সুন্দরবন জেলা।

0 Comments