| khabor24ghonta |
কে জিতবে বিশ্বকাপ, বললেন সৌরভ গাঙ্গুলি
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনাল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুই দলই শিরোপা জয়ের দাবি রাখে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছে দুই দলের।
অতীতে দুবার নিউজিল্যান্ড অসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরেছে। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে নিউজিল্যান্ডের।
[ আরও পড়ুন ঃ
কঙ্গনা ফিরিয়ে দেবেন পদ্ম সন্মান! তবে শর্ত আছে কী সেই শর্ত? যা নিয়ে বির্তকের মুখে পড়লেন নায়িকা। ]
অন্যদিকে অস্ট্রেলিয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড পাঁচবার শিরোপা জিতে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একবার ফাইনালে উঠেও শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় অজিরা।
রোমাঞ্চকর আজকের ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে তার একটি ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি বলেন, আমার মনে হয় আন্তর্জাতিক খেলাধুলায় এখন নিউজিল্যান্ডের সময় চলছে। অস্ট্রেলিয়া একটা মহান দেশ। দুর্দান্ত ক্রিকেট জাতি হলেও বেশ কিছুদিন ধরেই ওদের সময়টা ভালো যাচ্ছে না। তাছাড়া টিভিতে যেরকম দেখি, তার থেকে বেশি সাহসী ও দৃঢ় চরিত্র নিউজিল্যান্ড দলে রয়েছে। ওরা কয়েক মাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ওরা ছোট দেশ তবে অত্যন্ত দৃঢ় মানসিকতার। আমার মনে হচ্ছে এটা নিউজিল্যান্ডের সময়।

0 Comments