Government Scheme for Students
রাজ্যের এই স্কিমগুলিতে ছাত্ররা টাকা পেতে পারেন, দেখে নিন কীভাবে আবেদন করবেন
শিক্ষাক্ষেত্রে তৃণমূল সরকারের একাধিক প্রকল্প দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে। রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে আন্তর্জাতিক সম্মানও দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু প্রকল্প যা বাংলার লক্ষ লক্ষ অভাবী, মেধাবী ছাত্রদের শিক্ষার উন্নয়নে বিশেষভাবে সহায়ক হয়েছে...
শিক্ষা ক্ষেত্রে তৃণমূল সরকারের একাধিক প্রকল্প বেশ সাড়া ফেলেছে দেশজুড়ে। বেশ কিছু রাজ্য সরকারি প্রকল্পের ঝুলিতে এসেছে আন্তর্জাতিক সম্মানও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি প্রকল্প, যেগুলি বাংলার লক্ষ লক্ষ অভাবি, মেধাবি পড়ুয়াদের শিক্ষার বিকাশে বিশেষভাবে সহায়ক হয়েছে...
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Gold Price: একলাফে সোনার দাম অনেক বেড়েছে! ১০ গ্রাম সোনার বর্তমান বাজার মূল্য কত? বিস্তারিত জানুন. ]
কন্যাশ্রী: মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ১৫০০ কোটি টাকা। প্রতি বছর রাজ্যের প্রায় ৬৬ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হচ্ছে
ঐক্যশ্রী: সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক (২০১৯-’২০) ব্যয় ৪০৫ কোটি টাকা। ৮ বছরে রাজ্যের প্রায় ২ কোটি ৩ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হয়েছে।
শিক্ষাশ্রী: রাজ্যের এসসি / এসটি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৮৩ কোটি টাকা। রাজ্যের প্রায় ১১ লক্ষ তফশিলি জাতি-উপজাতি শিক্ষার্থী এই প্রকল্পে উপকৃত হচ্ছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Sumon: মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন 'সুমন' প্রকল্প! সুযোগ অনেক আছে! এখানে বিস্তারিত আছে ]
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: রাজ্যের যে সকল অভাবি, মেধাবি পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকে প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ, তাঁরা এই বৃত্তির আওতায় ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে, http://www.svmcm.wbmdfc.co.in/pages/display/156- এই সরাসরি।
Student Credit Card: বাংলার পড়ুয়াদের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে Student Credit Card। এই কার্ডের সাহায্যে বাংলার পড়ুয়ারা তাঁদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
শুধুমাত্র স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের খরচই নয়, এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও। এর জন্য শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে www.wb.gov.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এছাড়াও অনলাইন ক্লাসের জন্য পছন্দের ডিভাইস কিনতে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার! পশ্চিমবঙ্গে প্রায় ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াই এই টাকা পেয়েছে।

0 Comments