| Horoscope Today in Bengali |
রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিনটা? জেনে নিন
মনে করা হয় জ্যোতির্বিদ্যার জগতে সবচেয়ে প্রাচীন বই হলো সূর্য সিদ্ধান্ত। প্রায় ১৫০০ বছর ধরে এই পদ্ধতি চলে আসছে। এখন ও বহু পঞ্জিকা প্রস্তুতকারক সংস্থা এই পদ্ধতি অবলম্বন করেন। এই পদ্ধতিতে উপলব্ধ তথ্যের মাধ্যমে তিথির শুরু থেকে শেষের সময়, সৌর বর্ষের দৈর্ঘ্য সবই জানা সম্ভব।
তিথি - আজ শনিবার তিথি অনুযায়ী রয়েছে শুক্ল অষ্টমী। যা থাকবে রবিবার ০০:০৪(12:04 AM) পর্যন্ত ।
নক্ষত্র - আজ শনিবার থাকবে পূর্বভাদ্রপদ নক্ষত্র। যা চলবে রবিবার ০৩:৩৬(03:36 AM) পর্যন্ত।
যোগ - আজ শনিবার। ১২:৩৮(12:38 PM) পর্যন্ত থাকবে বজ্র যোগের প্রভাব।
আজকের জন্মরাশি - আজকের জন্মরাশি কুম্ভ।
সূর্যোদয় - আজ কলকাতায় সূর্যোদয় হবে ০৬:০৯(06:09 AM)।
সূর্যাস্ত - সূর্যের অস্ত যাবে ০৪:৪৮ টাই(04:48PM)।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Golden Time: এই সংকেতগুলি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনারও সুসময় আসন্ন! ]
মেষ রাশি - আজ আপনার জীবনে ব্যক্তিগত সমস্যা গুলি বড়ো আকার ধারন করবে। এক্ষেত্রে মন শান্ত রাখুন। ব্যবসার কাজে যাত্রা শুরু করলে সমস্ত দরকারি জিনিস ও অর্থ নিরাপদ স্থানে রাখুন নচেৎ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার অসংযত জীবনযাপনের কারনে পারিবারিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। পূর্বে আপনার কাছ থেকে ধার করা অর্থ আজ সে আপনাকে ফেরত দিতে পারে। আজকের দিনটি আপনি একাকী কাটতেই বেশী ভালোবাসবেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
বৃষ রাশি - আপনি আপনার জীবনকে আরো সুন্দর করে গুছিয়ে তুলতে অর্থ ব্যয় করার ক্ষেত্রে বিশেষ যত্নবান হওয়া উচিৎ। অর্থের প্রতি যত্নবান না হলে খুব শীঘ্রই আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে থাকা আত্মীয়দের কারনে আজ আপনি ভালো এবং খারাপ উভয় পরিস্থিতির ই সম্মুখীন হতে চলেছেন। বিদেশ থেকে আজ আপনার জন্য যেমন কোন উপহার আসতে পারে তেমনই কোন দুঃসংবাদ আসার সম্ভাবনাও রয়েছে। ব্যক্তিগত সম্পর্ক গুলির প্রতি আরো যত্নবান হন।
মিথুন রাশি - স্বল্প পুঁজির বাসায়ীরা আজ বিশেষ ভাবে সফল হবেন। কর্মে সাফল্য আসতে পারে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার ভালো চায়না এমন মানুষের দ্বারা আজ আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই কারনে আজ আপনার বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
কর্কট রাশি - আপনার সন্তানের কারণে আজকের দিনটি আপনার জন্য খুবই সুখকর হতে চলেছে। সন্তানের কারনে আজ আপনি গর্ববোধ করবেন। বাড়ির জিনিস পত্র কেনার পিছনে আজ অর্থ খরচ হতে পারে। আপনার পছন্দের কেউ হঠাৎ করেই আপনার বাড়িতে উপস্থিত হতে পারে যার কারণে আপনি প্রচন্ড খুশী হবেন। পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর একটি দিন উপভোগ করতে চলেছেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Zodiac Signs: আজ থেকে এই 5টি রাশির জাতক জাতিকাদের ভালো সময় কাটবে, প্রচুর আর্থিক লাভ হবে ]
সিংহ রাশি - আজকের দিনটি আপনার জন্য প্রকৃত অর্থেই শুভ। এই রাশির জাতকেরা আজ শিল্প ক্ষেত্রে মনের মতো কাজ করতে সক্ষম হবেন। যদিও সেই কাজ সময় মতো সম্পন্ন করতে অসুবিধায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করতে চলেছেন। আজকের দিনে আপনার অর্থ যোগের সম্ভাবনা প্রবল। যার কারনে আজ বেশ কিছু আর্থিক সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন।
কন্যা রাশি - শারীরিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো।দীর্ঘ অসুস্থতা থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন। হঠাৎ করেই অনপ্রিভেত ভাবে অর্থের প্রাপ্তি ঘটতে পারে। যেটি আপনার জন্য বিশেষ উপকারে লাগবে। পরিবারের মানুষদের সাথে সাময়িক বিবাদ হওয়ার সম্ভবনা প্রবল। যদিও শীঘ্রই তা মিটমাট হয়ে যাবে। জীবনসঙ্গীর সাথে আজ সন্ধ্যায় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনাদের বন্ধন আরো মজবুত হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Astro: রাহুর গমন ৬টি রাশির জাতকদের জীবনে বড় উত্থান-পতন ঘটাবে ]
তুলা রাশি - আজ আপনি খেলাধুলার দিকে বিশেষ আকৃষ্ট হতে পারেন। যদিও শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রত্যহ সকালে শরীরচর্চা করা জরুরি। আর্থিক বিনিয়োগ আজ আপনার জন্য লাভজনক হতে পারে। সেক্ষেত্রে বাড়ির গুরুজনদের সাথে অবশ্যই এই বিষয়ে আলোচনা করা জরুরি। বন্ধুদের সাহায্য আজ আপনি বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে পারেন। ভ্ৰমন আজ আপনার জন্য শুভ।
বৃশ্চিক রাশি - সন্তানের দিকে বিশেষ ভাবে নজর দিন, নচেৎ সন্তানের শারীরিক অবস্থার অবনতির কারনে আজ আপনি উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন। হঠাৎ করে রেগে যাওয়ার অভ্যাস ত্যাগ করুন। নচেৎ পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। কর্ম ক্ষেত্রে সিনিয়রদের পরামর্শ মেনে চললে উন্নতির যোগ রয়েছে। আজ গয়নার ওপর করা আর্থিক বিনিয়োগ আপনার জন্য খুবই লাভজনক হতে পারে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Today Horoscope: বাড়ীতে শিবের ছবি রাখেন, এই একটি ভুল বড়ো বিপদ ডেকে আনতে পারে আপনার জীবনে! ]
ধনু রাশি - আজকের দিনটি আপনার নিজের কারণেই দারুন সুখের হয়ে উঠতে পারে। আপনার বহু দিনের কোন ইচ্ছে আজকে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে সফল হয়ে উঠতে পারে। আপনার আর্থিক সমস্যা গুলি আজকে দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসিঙ্গিনীর সাথে আজকে বাইরে কোথাও সময় কাটাতে পারেন। একসাথে সময় কাটানো আজ আপনার এবং আপনার স্ত্রীর জন্য খুবই ভালো এবং সুখকর হয়ে উঠবে।
মকর রাশি - আজকের দিনটি আপনার জন্য বিশেষ সুবিধার নয়। আজ আপনি শারীরিক অসুস্থতার কবলে পড়তে পারেন। যার জেরে আপনার অর্থ ব্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক যোগ থাকলেও হঠাৎ করে নিজে থেকে নেওয়া কিছু সিদ্ধান্ত আপনার জন্য অকল্যাণকর বা ক্ষতিকারক হয়ে উঠবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ঝামেলার কারনে আজ আপনার মুড অফ হয়ে যেতে পারে। তবে দীর্ঘদিনের পুরনো কোন অশান্তি থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
ডিসেম্বরে এই রাশিতে জন্মগ্রহণকারীদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ, কাজ হবে ]
কুম্ভ রাশি - ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ নয়। খুচরো ব্যবসায়ীদের আজকে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের চাপ আপনাকে মানসিক ভাবে চাপে ফেলতে পারে। লোন নিয়ে থাকলে তা আজ আপনার মানসিক অস্থিরতা বাড়িয়ে তুলবে। আজ আপনার স্ত্রীর স্বাস্থ্যের অবনতির কারনে দিনের বেশিরভাগ সময়টায় চিকিৎসা কেন্দ্রে কাটাতে হতে পারে।
মীন রাশি - কাজের চাপ আজকে আপনার বিরক্তির কারন হয়ে উঠবে। বাড়ির ক্ষেত্রে আজ আপনার অর্থ ব্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি পরিবারের সাথে অনেকটা সময় ব্যায় করতে পারেন। সন্ধ্যের দিকে পরিবার বা বন্ধুদের সাথে রেস্তোরাঁয় যেতে পারেন। সেক্ষেত্রে আজ একটি অসাধারন সন্ধ্যা অতিবাহিত করবেন। নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে আজ আপনি একটি দারুন দিন উপভোগ করতে পারেন।

0 Comments