Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Mouth Ulcer: মুখের ভিতরে ঘা হয়েছে? সহজ প্রতিকারের ঘরোয়া উপায় দেখে নিন

Mouth Ulcer: মুখের ভিতরে ঘা হয়েছে? সহজ প্রতিকারের ঘরোয়া উপায় দেখে নিন
Mouth Ulcer


 যার মুখে ঘা (Mouth Ulcer) আছে সে জানে! এই ছোট ক্ষতের জন্য খাবার খাওয়া যাবে না। তো চলুন এখন জেনে নেওয়া যাক ঠিক কোন ঘরোয়া উপায়ে মুখের ঘা থেকে মুক্তি পাওয়া যায়।


মাউথ আলসারে (mouth ulcer) আক্রান্তের সংখ্যা কম নয়। ছোট থেকে বৃদ্ধ সবাই এই সমস্যায় ভুগে। এই ক্ষেত্রে, প্রথমে এটি মুখে ফুসকুড়ির মতো হয়। তারপর জায়গাটা লাল হয়ে যায়। এই গোলাকার লাল অংশের ভেতরটা সাদা। খুব বিরক্তিকর। খাওয়ারও সমস্যা। মুশকিল হল, একটি ঘা হলেই মানুষের খেতে সমস্যা হয়। এবার অনেকগুলি ঘা হলে তো কথাই নেই। তখন ব্যথায় ব্যথায় জীবন উজার হতে শুরু করে দেয়। খাওয়াদাওয়া মাথায় ওঠে। আবার এই ব্যথা এড়াতে অনেকেই সে সময় ব্রাশও করেন না। কারণ ব্রাশ করার সময় সেই নির্দিষ্ট জায়গায় টুথপেস্ট লাগালে ব্যথা হয়। তাই অনেকেই এই সময়ে ব্লাশিং এড়িয়ে চলেন। মুখের ক্ষতের কারণ

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Health Tips: শীত পড়তেই রোজ গুড় খাচ্ছেন? বেশি গুড় খেলে কী হতে পারে জানেন কি ? ]

বিশেষজ্ঞরা বলছেন, মুখের ক্ষতের (mouth ulcer) পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে পেটের সমস্যা, ডিহাইড্রেশন, ভিটামিনের ঘাটতি, মুখের কামড় ইত্যাদি। আপনি জেনে অবাক হবেন যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে দুশ্চিন্তার কারণে মুখে ঘা হতে পারে।


সমাধান করা

যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই ভিটামিনের ওষুধ খেয়েছেন। সাময়িকভাবে সমস্যা কমলেও এই জটিলতা বারবার ফিরে আসে। তাই ঘরে বসেই সমাধান করুন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

যৌনমিলনে আকর্ষণ কমছে ? কী করলে সমাধান মিলবে জেনে নিন ]

মধু- মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। তাই ঘা থাকলে সেই সমস্যা সমাধানে মধু হতে পারে আপনার প্রধান হাতিয়ার। এক্ষেত্রে মুখের ঘায়ের জায়গায় লাগাতে পারেন মধু। এছাড়া রোজ একটামচ করে মধু খেতে পারেন। অবশ্য ডায়াবিটিস থাকলে এড়িয়ে যান।


নারকেল তেল- শুনলে অবাক হবেন, নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। তাই চাইলেই আপনি দিনে ৩ থেকে ৪ বার মুখের ঘায়ে লাগাতে পারেন নারকেল তেল। তবে অবশ্যই এমন নারকেল তেল লাগাবেন যার মধ্যে রাসায়নিক নেই বা কম রয়েছে। তবেই সমস্যার হাত থেকে পাবেন রেহাই।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Hair Care: চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন? স্নান করার আগে মাত্র একবার লাগান এই ঘরোয়া ওষুধ! ফল পাবেন হাতেনাতে! ]

তুলসী- তুলসীর গুণাগুণ নিয়ে লিখতে গেলে গোটা একটা বই হয়ে যাবে। তাই আর এই সম্পর্কে কথা বাড়িয়ে লাভ নেই। নিজের ভালো চাইলে তুলসি পাতা বা তুলসি পাতা বাটা রস মুখের ভিতরে ঘায়ে লাগান। ভালো থাকবেন।


আমলকী- আয়ুর্বেদশাস্ত্র মতে, যে কোনও সমস্যা সমাধানে আমলকীর জুড়ি মেলা ভার। কারণ এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এরমধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি গুণ রয়েছে। তাই চাইলেই এই খাবার রোজ খাওয়া যেতে পারে। এমনকী আমলকীর রস লাগাতে পারেন ওই নির্দিষ্ট জায়গায়। দেখবেন, সমস্যা অনেকটাই কমবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Sleeping Tips: আপনার নাক ডাকা শব্দে অন্যের ঘুম ভাঙে! এখানে কিছু ঘরোয়া প্রতিকার দেওয়া হল ]

Post a Comment

0 Comments