Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Health Topics: বিট এর 5 টি বিশেষ গুণ রয়েছে! যা শুনলে অবাক হবেন আপনি।

বিটের মধ‍্যে কোন 5টি বিশেষ গুণ রয়েছে? জেনে নিন. biter oupkarita, khabor24ghonta, easy health topics, healt topic, sustho thakar ghorowa upay
khabor24ghonta


 বিটের মধ‍্যে কোন 5টি বিশেষ গুণ রয়েছে? জেনে নিন।


বাঙালিদের কাছে বিট মানে 'সবজির চপ'। কিন্তু বিট দিয়ে সহজেই বিভিন্ন ধরনের টার্ম তৈরি করা যায়। বিটের তরকারি, বিট স্মুদি, বিট সালাদ, বিট পরোটা বা গোলা রুটি- আপনি চাইলে সব ধরনের খাবার তৈরি করতে পারেন। একটু পিষে ময়দা মিশিয়ে রুটি বা গোলা রুটি বানাতে পারলে ঝটপট তৈরি হয়ে যাবে সুস্বাদু কিন্তু স্বাস্থ্যকর নাস্তা।

কেন শীতে বেশি করে বিট খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা? জেনে নিন কারণগুলি।


১। ওজন নিয়ন্ত্রণ


বিটে খুব কম ক্যালোরি রয়েছে। ফ্যাট প্রায় নেই বললেই চলে। তাই যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য বিট খুব ভাল খাবার।


২। রক্তচাপ নিয়ন্ত্রণ


বিটে প্রচুর পরিমাণে নাইট্রেট রয়েছে, যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এতে রক্তনালী প্রসারিত হয়। ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।

[ আরও পড়ুন khabor24ghonta

নিয়মিত চিৎকার করুন মন ভালো থাকবে! দাবি চিকিৎসকদের। ]

৩। রক্ত পরিশুদ্ধ করে


শরীর থেকে দূষিত পদার্থ বার করার জন্য বিট খুব কার্যকর। অনেক গবেষণায় দেখা গিয়েছে বিট রক্তে লোহিতরক্তক্ষনিকার সংখ্যা বাড়ায়। শরীরের একাগ্রহতা বাড়াতে সাহায্য করে তাই।


৪। পুষ্টিগুণে ভরপুর


বিটরুটে রয়েছে আয়রন, ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো নানা জরুরি পুষ্টিগুণ। ফলে রোজের খাবারে বিট রাখলে তা শরীরের যত্ন নেবে।

[ আরও পড়ুন khabor24ghonta

Advantage of Egg : ডিমের আশ্চর্য কিছু গুণ! যা জানলে চোখ কপালে উঠবে আপনার। ]

৫। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর


বিটের মধ্যে রয়েছে বিটানিন। এর কারণেই লাল রং। বিটানিন এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও বটে! ফলে শরীরের পক্ষে যথেষ্ট উপকারী।

[ আরও পড়ুন khabor24ghonta

নিয়মিত পান খেয়ে দাঁত কালো করে ফেলেছেন? রইল দাঁত সাদা করার টিপস! ]

Post a Comment

0 Comments