দই এর কিছু বিশেষ গুণ রয়েছে যা জানলে অবাক হবেন আপনি!
বাঙালির শেষপাতে দৈ লাগেই। শুধু বাঙালি নয়। দই শুধুমাত্র একটি মজাদার খাবারই নয়, এটি আপনার স্বাস্থ্যের জন্যও ভালো। এই দইয়ের অনেক উপকারিতা।
1. মজবুত হাড় করে দৈঃ দইয়ে আছে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন 'ডি'। এই দুটি উপাদানই হাড়ের জন্য খুব প্রয়োজনীয়।
নিয়মিত দই খেলে হাড় মজবুত হবে।
2. হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন দৈ খেলেঃ
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Hair Fall Prevent: রসুন চুল পড়া রোধ করে ]
অনেকেই হজমের সমস্যার কারণে দুধ খেতে পারেন না তবে দই খেলে সমস্যা হয় না। খাবার সহজে হজম করতে সাহায্য করে দই।
3. উপকারী ব্যাকটেরিয়া
দইয়ে রয়েছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়াগুলো দেহের ক্ষতি করে না বরং হজম করতে সাহায্য করে। এ ছাড়াও দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও খুব ভালো কাজ করে দইয়ের ব্যাকটেরিয়া।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Ear: কান কি আদৌ পরিষ্কার করা উচিত? ডাক্তারদের কথা শুনলে চমকে যাবেন ]
4. রক্তচাপ কমায়
দইয়ের পটাসিয়াম রক্তচাপ কমাতেও সাহায্য করে।
5. ত্বকের জন্যও উপকারী দৈ
দইয়ের উপাদান ত্বককে মসৃণ করে। দইয়ের ল্যাকটিক এসিড ত্বককে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে।
6. খাদ্যপ্রাণ
দইয়ে অন্যান্য উপাদানের পাশাপাশি আছে প্রচুর ভিটামিন। বিশেষ করে উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন 'বি৫', জিংক, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন ও রিবোফ্লাভিন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Smoking: অতিরিক্ত ধূমপানে ঠোঁট কালো হয়ে গেছে, গোলাপি রঙের ঠোঁট ফেরানোর এই 4 টি উপায়! জেনে নিন ]
7. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৈ
নিয়মিত দই খেলে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এ ছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয়, যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে।
8. দেহের ছত্রাক প্রতিরোধ
অনেকের দেহের সংবেদনশীল অঙ্গে ছত্রাক সংক্রমণ হয়। আর এই ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে দই।
9. পাকস্থলীর নানান সমস্যা দূর করতেও সাহায্য করে দৈ
পাকস্থলীর নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখে দই। বিশেষ করে ল্যাকটোজের প্রতি সংবেদনশীলতা, কোষ্টকাঠিন্য, ডায়রিয়া, কোলন ক্যান্সার ও অন্ত্রের সমস্যা দূর করতে কার্যকর দই।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Health Tips: প্লাস্টিকের কাপে চা কফি খাচ্ছেন? অজান্তেই মারাত্মক বিপদ ডেকে আনছেন নিজের! ]
10. নিয়ন্ত্রিত মাত্রায় দই খেলে দেহের ওজন কমে। এতে জানা গেছে, খাবারের সঙ্গে দই খাওয়া হলে তা দেহের চর্বি ব্যবহার করতে উত্সাহিত করে। এতে দেহের চর্বি কমে আর সার্বিকভাবে ওজন কমাতে সাহায্য করে। খাবারের প্রতি সচেতন হলেই শরীর স্বাস্থ্য নভালো থাকবে। প্রতিদিন পাতে শাক সবজি, স্যালাড রাখুন, সকালে গুড় হলুদ খান, রাতে শোয়ার সময় হলুদ দুধ। এগুলোই আপনাকে সুস্থ রাখবে।

0 Comments