রাজ্যে চালু হলো "জয় বাংলা" পেনশন স্কীম! কারা কারা সুবিধা পাবেন? জেনে নিন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে বসবাসরত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা তফসিলি জাতি ও উপজাতিদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 'জয় বাংলা' পেনশন প্রকল্প চালু করেছে। তবে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরও এই প্রকল্পের অধীনে পেনশন দেওয়া হয়েছে।
আসুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই জনমুখী পেনশন প্রকল্পের সুযোগ কারা কারা পাবেন। আর কীভাবেই বা আপনি নাম নথিভুক্ত করবেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Atal Pension Yojana: সরকারি প্রকল্পে বিবাহিতদের জন্য বাম্পার সুযোগ! মাসে ১০ হাজার টাকা! ]
কারা কারা পাবেন 'জয় বাংলা' পেনশন?
রাজ্য সরকারি সুত্রে জানা গিয়েছে, জয় বাংলা পেনশন স্কিমের মধ্যে মোট তিনটি স্কিম অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলি হল তফশিলি বন্ধু, জয় জোহার এবং মানবিক। জয় জোহার প্রকল্পের মাধ্যমে যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁরা প্রতিমাসে ১০০০টাকা করে পেনশন পাবেন।
তপশিলি বন্ধু প্রকল্পের অধীনে যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁরা মাসে ৬০০ টাকা করে পাবেন। টাকা সরাসরি পেনশন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই যাঁরা আবেদন করবেন তাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
LIC Bumper Plan: বছরের শেষে এলআইসির বাম্পার পলিসি ]
আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছরের বেশি হতে হবে এবং তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদনকারীকে অবশ্যই অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।
এছাড়া আবেদনকারীর নাম BPL তালিকায় থাকা বাধ্যতামূলক। তবে যদি কেউ রাজ্য বা কেন্দ্রীয় সরকারি অফিসের পেনশন পান তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Bank Holiday: বছরের শেষে 12 দিন বন্ধ ব্যাঙ্ক! যার জন্য চরম ভোগান্তির মুখে পড়তে পারে মানুষ। ]
কী কী ডকুমেন্ট দিতে হবে?
এই স্কিমে যাঁরা যাঁরা আবেদন করবেন তাঁদের যে যে তথ্যগুলি জমা করতে হবে সেগুলি হল..
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Old Coin: মাত্র 2 টাকার কয়েন থাকলে আপনিও হতে পারেন লাখপতি! পেতে পারেন 5লক্ষ টাকা পযর্ন্ত। ]
পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
রেশন কার্ডের ফটোকপি (BPL তালিকায় নাম থাকতে হবে)
আধার কার্ডের ফটোকপি
ভোটার কার্ডের ফটোকপি
রেসিডিন্সিয়াল সার্টিফিকেটের একটি ফটোকপি সেখানে নিজের সই থাকতে হবে
নিজের সই করা ইনকাম সার্টিফিকেটের একটি ফটোকপি
ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার ফটোকপি
আবেদন করার কতদিন পর টাকা পাওয়া যায়?
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
আবেদন করার কতদিন পর পেনশনের টাকা আসতে শুরু করবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই। তবে বেশ কয়েকটি তথ্য যাচাইয়ের পর কোনও ব্যক্তির পেনশন চালু হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আবেদন পত্র প্রথমে যাচাই করা হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে অথবা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জয় বাংলা পেনশন স্কিমের টাকা জমা পড়বে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Post Office : আপনার সঞ্জিত অর্থ রাখুন পোস্ট অফিসে, নিরাপত্তার পাশাপাশি সুদ মিলবে ডবল! ]

0 Comments