Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Baby Food: এই ৫ টি খাবার শিতকালে আপনার সন্তান কে সম্পুর্ণ সুস্থ রাখতে সাহায্য করবে

 

Baby Food: এই ৫ টি খাবার শিতকালে আপনার সন্তান কে সম্পুর্ণ সুস্থ রাখতে সাহায্য করবে
Baby Food

দেখে নিন কোন ৫ টি খাবার সুস্থ রাখতে পারে আপনার সন্তান কে?


শীত মৌসুম শুরু হওয়ায় আলমারি থেকে বেরিয়ে এসেছে মাফলার, মোজা, জ্যাকেট ও সোয়েটার। মা-বাবারা এ সময় বিশেষ করে শিশুদের জন্য বিশেষভাবে সতর্ক থাকেন, যাতে কোনোভাবেই শিশুকে ঠান্ডা স্পর্শ না করে। 

তবে শীতের পোশাকের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি শিশুদের শীতের খাবারের প্রতিও সতর্ক থাকতে হবে! কারণ আবহাওয়ার পরিবর্তনে শরীরের পাশাপাশি ভিতরের অবস্থাও বদলে যায়।

[ আরও পড়ুন ঃ khabor24gonta

Hair Care: চুল কিছুতেই লম্বা হচ্ছে না? বাড়িতেই মেনে চলুন কয়েকটি নিয়ম ]

 শিশুদের শরীরের ক্রমবর্ধমান রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো ব্যাঘাত এড়াতে শীতের দিনে বিশেষ কিছু খাবার তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।


১। ডিম

ডিমে থাকা ভিটামিন ডি, জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন ই, প্রভৃতি শিশু শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক। তা ছাড়া ডিমে থাকা প্রোটিন শীতকালে শিশুর এনার্জি বৃদ্ধির অনুঘটক হতে পারে।

[ আরও পড়ুন ঃ khabor24gonta

Weight Loss Tips: ওজন কমাতে এবং স্লিম হতে চান? খালি পেটে এই খাবারগুলো খান, উপকার পাবেন ]

২। সবুজ শাকসব্জি

পুষ্টির আধার হিসেবে শাকসব্জির কথা বলেন বিশ্বের প্রায় সমস্ত চিকিৎসক। শীতকালেও মরসুমি সবুজ সব্জি শিশুর ডায়েটে থাকলে শিশুর স্বাস্থ্য থাকবে তরতাজা।


৩। মিষ্টি আলু

মিষ্টি আলুর মধ্যে থাকা বিটা ক্যারোটিন আর ভিটামিন এ একে শীতের সময়ের খুব জরুরি খাবার হিসেবে প্রতিপন্ন করেছে। সুস্বাদু হওয়ার ফলে শিশুকে এটি খাওয়াতে অসুবিধা হয় না।

[ আরও পড়ুন ঃ khabor24gonta

Ankle cracking: শীতে গোড়ালি ফাটা? ঘরোয়া উপায়ে মেরামত করুন ]

৪। বাদাম

কাজু, আখরোট, আমন্ড ইত্যাদি বাদামের মধ্যে রয়েছে বিভিন্ন বিশেষ বিশেষ পুষ্টিগুণ। শীতকালে যা শরীরকে বিশেষ ভাবে রক্ষা করতে পারে।


৫। দুধ

শিশু শরীরের পুষ্টির জন্য শীতকালে নিয়মিত এক গ্লাস গরম দুধের কোনও বিকল্প নেই। দুধের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান সব বয়সের মানুষের জন্যই অত্যন্ত উপকারী।

[ আরও পড়ুন ঃ khabor24gonta

Smoking at Night: ঘুমনোর আগে ধূমপান করেন? এই অভ্যাস কি ক্ষতিকর, জানেন কি? ]

Post a Comment

0 Comments