কত বেশি টাকা তুলতে পারবেন আপনি? জেনে নিন ব্যাঙ্কের নতুন নিয়ম।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য দারুণ খবর। এখন আপনি শুধুমাত্র একটি আবেদনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে জমা করা পরিমাণের চেয়ে বেশি তুলতে পারবেন। অর্থাৎ আপনি ওভারড্রাফ্টের সুবিধা পাবেন। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। কিন্তু এই ওভারড্রাফ্টের সুবিধাগুলি আপনার জরুরি পরিস্থিতিতে বিশেষভাবে সহায়ক হতে পারে।
[ আরও পড়ুন ঃ
[ আরও পড়ুন ঃ
ওভার ড্রাফট কি :
সাধারণ অর্থে ওভার ড্রাফটকে লোন বলা যেতে পারে। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা জমা রয়েছে তার থেকে বেশি টাকা আপনি তোলার সুযোগ পাবেন। তবে সেই টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে জমা করতে হবে এবং সুদ দিতে হবে সেই টাকার ওপর। এক্ষেত্রে সুদের গণনা করা হবে দৈনিক হিসেবে । আপনার ওভারড্রাফটের পরিমাণ নির্ধারিত হবে NBFCs এর ওপর। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে । আপনি অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন। ভারতের প্রায় সমস্ত ব্যাংকেই এই ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয় এবং এর জন্য নির্দিষ্ট হারে প্রসেসিং ফি ও কেটে নেওয়া হয়।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
বিদেশি মদের দাম কমছে রাজ্যে! খুশির খবর সুরাপ্রেমীদের জন্য। ]
ওভার ড্রাফটের প্রকারভেদ:
ওভার ড্রাফট দুরকমের হয়ে থাকে।
১. সুরক্ষিত ওভার ড্রাফট এবং
২। অসুরক্ষিত ওভার ড্রাফট।
প্রথমটির ক্ষেত্রে আপনি যখন লোনটি নেবেন সেই সময় আপনাকে বেশ কিছু জিনিস যেমন- ফিক্সড ডিপোজিট, বাড়ি, শেয়ার্স, লাইফ ইনস্যুরেন্স ইত্যাদি জমা করতে হয়। তারপর লোন পাওয়া যায়। এরপর একটি নির্দিষ্ট সময়ে লোন পরিশোধ করে দিলে এই বন্দক থাকা ডকুমেন্ট ফেরৎ পাওয়া যায়।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
মহুল বাংলা মদ আসছে রাজ্যে! সুরাপ্রেমীদের জন্য সুখবর। ]
আর অসংরক্ষিত ওভার ড্রাফটের ক্ষেত্রে কোনো কিছু বন্দক রাখতে হয় না। উদাহরণ হিসেবে ক্রেডিট কার্ডের কথা বলা যায়।
যখন আপনাকে লোন দেওয়া হবে তখনই নির্ধারিত হবে আপনি কত টাকা তুলতে পারবেন । এরপর কত সময়ে এই লোন পরিশোধ করতে হবে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
কঙ্গনা ফিরিয়ে দেবেন পদ্ম সন্মান! তবে শর্ত আছে কী সেই শর্ত? যা নিয়ে বির্তকের মুখে পড়লেন নায়িকা। ]

0 Comments